চিকিৎসা সেবা

চিকিৎসা সেবাসমূহ

নাক, কান, গলার সাধারণ থেকে জটিল রোগ এবং হেড-নেক ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা — ডাঃ কে. এম. নূরুল আলমের অভিজ্ঞতায়।

০১

হেড-নেক অনকোসার্জারী

যেসব সার্জারী করা হয়

  • থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্লান্ড সার্জারী
  • মুখ ও জিহ্বার ক্যান্সার সার্জারী
  • কণ্ঠনালী (ল্যারিঞ্জিয়াল) ক্যান্সার সার্জারী
  • লালাগ্রন্থি (পারোটিড) সার্জারী
  • নাক ও সাইনাসের ক্যান্সার অপারেশন

লক্ষণ – কখন ডাক্তারের কাছে যাবেন

  • মুখ, ঠোঁট বা জিহ্বায় ঘা যা ২ সপ্তাহেও শুকায় না
  • খাওয়ার সময় ব্যথা বা অসুবিধা
  • গিলতে কষ্ট হওয়া বা খাবার আটকে যাওয়ার অনুভূতি
  • কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা দীর্ঘদিন ধরে গলা/স্বর ভাঙা থাকা
  • ঘাড়ে বা গলায় ধীরে ধীরে বড় হতে থাকা গাঁট বা ফোলা
  • শ্বাস নিতে অসুবিধা
  • কফে রক্ত আসা
  • নাক ক্রমাগত বন্ধ হয়ে যাওয়া
  • নাক দিয়ে রক্ত পড়া
  • মুখের ভেতরে, চোয়ালের নিচে বা গালের পাশে ফুলে যাওয়া
০২

গলার চিকিৎসা

যেসব সার্জারী করা হয়

  • অত্যাধুনিক পদ্ধতিতে টনসিল ও এডিনয়েড সার্জারী
  • তালু কাটা অপারেশন
  • গলার ক্যান্সার অপারেশন

খেয়াল রাখুন

  • বারবার ঠান্ডা, কাশি, সর্দি ও গলাব্যথা হলে
  • বাচ্চারা ঘন ঘন ঠান্ডা-কাশিতে আক্রান্ত হয় এবং ঘুমের মধ্যে হা করে শ্বাস নিলে
০৩

নাকের চিকিৎসা

যেসব সার্জারী করা হয়

  • নাকের বাঁকা হাড় ও মাংস বৃদ্ধির কারণে নাকের অপারেশন
  • নাকের এন্ডোস্কোপিক সাইনাস সার্জারী (FESS)
  • নাকের পলিপাস অপারেশন
  • নাকের ক্যান্সার অপারেশন

কখন ডাক্তারের কাছে যাবেন

  • নাক বন্ধ থাকা বা মাথা ব্যথা
  • নাকের পলিপ বা মাংস বৃদ্ধি
  • দীর্ঘস্থায়ী সাইনুসাইটিস যা ঔষধে ভালো হচ্ছে না
  • বারবার সাইনাসের সংক্রমণ
০৪

কানের চিকিৎসা

যেসব সার্জারী করা হয়

  • মাইক্রোইয়ার সার্জারী
  • ককলিয়ার (ইমপ্ল্যান্ট) সার্জারী

কখন ডাক্তারের কাছে যাবেন

  • কান থেকে পুঁজ বা পানি পড়া
  • কানে ব্যথা বা বারবার কানের সংক্রমণ
  • কানের পর্দায় ছিদ্র
  • ধীরে ধীরে শ্রবণশক্তি কমে যাওয়া
  • হিয়ারিং এইড ব্যবহার করেও কথা বুঝতে অসুবিধা
  • শিশুর শোনা বা কথা বলায় বিলম্ব দেখা গেলে
এখানে দেওয়া তথ্য সাধারণ ধারণার জন্য। কোন চিকিৎসা আপনার জন্য উপযুক্ত, তা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন।

সিরিয়ালের জন্য কল করুন

হটলাইন: ০৯৬১০০০৯৬১৫  ·  শনি থেকে বৃহস্পতিবার, বিকাল ৪.৩০ – রাত ৮.৩০